কেন রিঠা ব্যবহার করা উচিত ?
রিঠা সম্পূর্ণ প্রাকৃতিক গুনাগুণ সম্পন্ন একটি উপাদান। এতে কোন প্রকারের কেমিক্যাল নেই। শ্যাম্পুতে থাকা
সোডিয়েম লরেথ সালফেট ও সিলিকনের মত ক্ষতিকারক উপাদান রিঠাতে থাকে না। এই উপাদানগুলি থাকার ফলে
বাজার চলতি ভালো কোম্পানির শ্যাম্পু ব্যবহার করলেও চুল পড়া কমে না। বরং চুল বেশি করে উঠে যায়। কিন্তু রিঠা
ব্যবহারের ফলে চুলের কোন প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া চুল পড়া বন্ধ হয়।
নতুন চুল গজায়। খুসকি হয় না। উকুন থাকলে মাথায় তা মরে যায়।
কিভাবে ব্যবহার করবেন রিঠাঃ–
একটি পাত্রে সামান্য জল নিয়ে রিঠা গুড়া ভিজিয়ে রাখুন সারা রাত। পরের দিন সকালে একটি বড় পাত্রে ঠাণ্ডা জল
নিয়ে তা হালকা ফুটিয়ে নিন। এবার ঠাণ্ডা হলে শ্যাম্পুর মত ব্যবহার করুন। ঠাণ্ডা জলে মাথা ধুয়ে নিন। সপ্তাহে
একবার করে যদি রিঠা শ্যাম্পু রূপে ব্যবহার করেন তাহলে চুলের সমস্যা থাকবেনা বলা যায়। তবে নিয়ম করে
ব্যবহার করলে নিয়মিত তবে ফলাফল পাওয়া যাবে। চুলের পরিমান অনুযায়ী রিঠা ব্যবহার করা উচিত।
শ্যাম্পু করার সময় ৫ মিনিট ভালো করে মাথা ম্যসাজ করুন।
রিঠা ব্যবহার উপকারিতা
রিঠার নিয়মিত ব্যবহারে চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। এছাড়া স্বাস্থ্যকর চুলের জন্যও রিঠার
উপকারী পণ্য। – ঘন চুলের জন্য, চুল পড়া ও খুশকি নিয়ন্ত্রণের জন্য রিঠার ব্যবহার আদিকাল থেকে।
বাজারে প্রচুর রিঠার শ্যাম্পু পাওয়া যায়।
- রিঠার উপকারিতা
চুল পরা রোধ করে।
নতুন চুল গজাতে সাহায্য করে।
চুল দ্রুত লম্বা করে।
চুল আগা ফাটা রোধ করে।
চুল খুশকি ও উকুন মুক্ত রাখে।
চুল ঘন,কালো ও সিল্কি করে।
চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ও আকর্ষণীয় করে তোলে।
ব্যবহার পদ্ধতিঃ৩ টেবিল চামচ রিঠা ১ কাপ পানিতে মিশিয়ে চুলে শেম্পুর মতো ব্যবহার করুন, ৫-১০ মিনিট পর চুল পর্যাপ্ত পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন ।
Login to ask a question