All Season Cucumber Seeds (Bermassi Cucumber Seed) 30+ Pieces Intec Pack

Brand
SKU: HBEN950358
Brand: No Brand

Tk 60


All Season Cucumber seed (বারমাসি শসা বীজ )  -30+ Pieces ইন্টেক প্যাক

  •    অঙ্কুরোদগম (সর্বনিম্ন) -৮০%
  •    বীজের বিশুদ্ধতা (সর্বনিম্ন) -৯৮%
  •    বীজের আর্দ্রতা (সর্বনিম্ন) -৯৮%   
  •    জাতঃ বারমাসি
  •    চাষ পদ্ধতিঃ সাধারন 

জীবন কাল

সাধারণত জাত ভেদে ৭৫ থেকে ১২০ দিন পর্যন্ত হতে পারে।

 

বীজ বপনের সময়

ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শসার বীজ বপন করা ভাল।

 

চারা উৎপাদন

নার্সারী বা বীজ তলায় চার তৈরী করে জমিতে লাগানো উত্তম। এক্ষেত্রে ৫০ঃ৫০ অনুপাতে পচা গোবর বা কম্পোষ্ট ও মাটি একত্রে মিশিয়ে ৬x৮ ইঞ্চি সাইজের পলিইথিলিয়ানের ব্যাগে ভরতে হবে। প্রতি ব্যাগে ২টি করে বীজ বপন করতে হবে।


সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি
 

সারের
নাম  
মোটপরিমাণ
(হেক্টরপ্রতি)
মোটপরিমাণ (শতাংশপ্রতি) জমিতৈরির সময়(শতাংশপ্রতি) চারা রোপণের ৫-৬দিনপূর্বে চারারোপণের ১০-১৫
দিন পর
ফুল
আসার
পর
চারারোপনের ৫০-৫৫
দিন পর
ফল ধরার সময়(২বার১৫ দিনঅন্তর)
পঁচাগোবর ১৫ টন ৬০ কেজি ৩০ কেজি ২ কেজি - - - -
টিএসপি ১৫০কেজি ৬০০ গ্রাম ২০০ গ্রাম ১২ গ্রাম ৫ গ্রাম - - -
ইউরিয়া ১৭৫ কেজি ৭০০ গ্রাম ১০০ গ্রাম ১০ গ্রাম ৫ গ্রাম ১৫গ্রাম ১৫ গ্রাম ৫+৫ গ্রাম   ১০+১০ গ্রাম
এমপি ১৭৫ কেজি ৭০০ গ্রাম ২০০ গ্রাম ২০ গ্রাম - - - -
জিপসাম ১০০ কেজি ৪০০ গ্রাম ৪০০ গ্রাম - - - - -
দস্তাসার  ১২ কেজি ৫০ গ্রাম ৫০ গ্রাম - - - - -
বোরাক্স ১০ কেজি ৪০ গ্রাম ৪০ গ্রাম - - - - -


 

চারা রোপণ

চারার বয়স ১৬-২০ দিন হলে পলিব্যাগ সরিয়ে মাদায় চারা রোপণ করতে হবে। প্রতি ব্যাগে ২টি চারা থাকলে মাঠে লাগানোর ৬-৭ দিন পর অপেক্ষাকৃত দুর্বল চারাটি তুলে প্রতি মাদায় ১ টি করে চারা রাখতে হবে।

 

রোপণের দূরত্ব ১.৫x১.৫মিঃ

 

বাউনি দেওয়া

তারের নেট অথবা সুতলী অথবা বাশের কঞ্চির সাহায্যে বাউনি দিতে হবে। বাউনি/মাচা নিকাশ নালার উভয় পাশের ২ বেড বরাবর ১টি দিলে চলবে।

 

ফসল তোলা

শসার জাত ভেদে বীজ বোনার ৪৫-৬০ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়।

 

ফলন

হেক্টর প্রতি ১০-২০ টন শসা সংগ্রহ করা যেতে পারে।

Customer Questions and answers :

Login to ask a question