IELTS এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া
রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট থাকা আবশ্যক। এছাড়া দরকার সম্প্রতি তোলা ২টি পাসপোর্ট সাইজের স্পষ্ট রঙ্গিন ছবি। নিজের তথ্য সংবলিত পৃষ্ঠার ফটোকপি এবং ফি নিয়ে সরাসরি ব্রিটিশ কাউন্সিল অথবা এর অনুমোদিত যে কোন পয়েন্ট থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া অনলাইনে ফরম পূরণ করে টাকা জমা দেওয়া যাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায়। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে দেখে নিতে পারে কোন কোন শাখায় ফি জমা দেওয়া যাবে। ধরণ অনুযায়ী ফি ১৭০০০-২৩০০০ টাকার কাছাকাছি। তবে সময়ের সাথে এটি পরিবর্তিত হতে পারে, তাই পরীক্ষার পূর্বে ওয়েবসাইট থেকে জেনে নেয়াই ভালো।
IELTS স্কোর কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে পাঠাতে চাইলে এপ্লিকেশন ফর্মে সেটা উল্লেখ করতে হবে। এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষার সময়, স্থান, নিবন্ধন নম্বর ইত্যাদি তথ্য। প্রতি মাসে সাধারণত তিনবার পরীক্ষা নেওয়া হয়। ওয়েবসাইটে অথবা ফোন করেও পরীক্ষার তারিখ জেনে নিতে পারেন। অনলাইনে পূরণ করা ফরমের প্রিন্ট কপি ও ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ সংগ্রহে রাখুন, এগুলো পরে কাজে লাগতে পারে।
ঘরে বসে IELTS এর সেরা প্রস্তুতির জন্য ঘরে বসে IELTS প্রস্তুতি বইটি আজকেই সংগ্রহ করুন।
Login to ask a question