ব্যবহার বিধিঃ মুলতানি মাড মাস্ক:• ফেস-ওয়াশ হিসেবে ব্যবহার করতে:প্রথমে পুরো মুখ পানি দিয়ে ভিজিয়ে নিন। এরপর ভালোভাবে মাস্কটি লাগিয়ে ২-৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। স্ক্রাবিং প্যাকের জন্য মুলতানি মাটির মাস্ক, কমলার খোসা গুড়া, সজনে গুড়া, গোলাপ গুড়া ও যষ্টি মধুর গুড়া এই উপাদান গুলো হাফ চা-চামচ পরিমাণ নিতে হবে। সাথে চারকোল গুঁড়া এবং কস্তুরী হলুদ ১/২ চিমটি পরিমাণ নিন। এবার এই উপাদান গুলোর সাথে ২-৩ ড্রপ টি-ট্রি এসেন্সিয়াল অয়েল এবং পরিমাণ মতো পানি দিয়ে প্যাক বানিয়ে নিন। মুখ, হাত-পা সহ পুরো বডিতে ৩-৪ মিনিট স্ক্রাবিং করতে হবে। এরপর ১০ মিনিট প্যাকটি রেখে ধুয়ে ফেলুন। গোসলের সময়ে মুখ সহ পুরো শরিরে চারকোল মাস্ক ব্যবহার করুন। চারকোল মাস্ক এর জন্য প্রয়োজন- মুলতানি মাড মাস্কের সাথে এক্টিভেটেড চারকোল গুড়া মিশিয়ে ব্যবহার করতে হবে (মুলতানি মাড মাস্কের ৫ ভাগের ১ ভাগ পরিমাণ এক্টিভেটেড চারকোল গুড়া নিতে হবে)। চারকোল মাস্কে ২-৩ ফোঁটা টি-ট্রি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন। এখন এই মাস্কটি দিয়ে সারা মুখ ও শরিরে স্ক্রাব করুন ২-৩ মিনিট। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।চারকোল মাস্কটি সপ্তাহে অন্তত ২-৩ দিন ব্যবহার করুন। এটি ডেড সেল দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। • পিম্পল দূর করতে:মাড মাস্ক, ২-৩ চিমটি পরিমাণ কস্তুরি, নিম, পুদিনা, শংখ, মুলতানি মাটির গুড়া এবং ২-৩ ড্রপ টি ট্রি এসেন্সিয়াল অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করলে সুফল পাবেন ইনশাআল্লাহ। ** রাতে ঘুমানোর আগে মুলতানি মাড মাস্কটি ফেইস ওয়াশ হিসেবে ব্যবহার করুন। প্রতিবার মাড মাস্ক ব্যবহার করার পরে মুখে, সারা শরিরে, হাতে-পায়ে এ্যালো অলিভ অয়েল ব্যবহার করুন। ** ব্যবহারের পূর্বে অবশ্যই এ্যালার্জি বা প্যাচ টেস্ট করে নিতে হবে।
Login to ask a question