চুলের যত্নে - চুল পড়া কমাতে, চুল মজবুত করতে, নতুন চুল গজাতে, টাকের সমস্যা দূর করতে সাহায্য করে। - খুশকি দূর করতে সাহায্য করে। - উকুন দূর করতে সাহায্য করে। - সিল্কি, সুগন্ধি ও ঝলমলে চুল পেতে সাহায্য করে। -চুলের অয়েলি ভাব দূর করতে সাহায্য করে।★ব্যবহারবিধিঃত্বকের যত্নে:আলুর খোসা গুড়া, মুলতানি মাটি, কস্তুরি, নিম, পুদিনা, পুনর্নভার সাথে ২/৩ ড্রপ টি ট্রি এবং ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ব্যবহার করলে ত্বকের ব্রন দুর করতে, ব্রণের দাগ/ কালো দাগ দূর করতে , ত্বক ন্যাচারালভাবে ব্রাইট করতে, সানট্যান দূর করতে সাহায্য করবে। প্যাকটি ব্যবহার এর পাশাপাশি টি ট্রি এবং এ্যালো অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে মেছতা, পিগমেন্টেশন থাকলে দূর করতে সাহায্য করবে। প্যাক ব্যবহারের পরে, গোসলের আগে, রাতে ঘুমানোর আগে এ্যালো অলিভ অয়েল, অরেঞ্জ ও ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করলে ত্বকের ড্রাইনেস রিমুভ হয়ে ত্বক সফট, ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে। রোজমেরি এসেন্সিয়াল অয়েলের সাথে নারিকেল বা অলিভ অয়েল ব্যবহার করলে ত্বক ক্লিন করতে সাহায্য করে।কস্তরি, কমলা, সজনে, চারকোল সাথে ৪/৫ ড্রপ টি ট্রি, রোজমেরি, লেমন এসেন্সিয়াল অয়েল মিশিয়ে স্ক্রাবিং করলে হোয়াইট/ ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে। চুলের যত্নে: হেয়ার প্যাকের/ টোনারের সাথে ৬-৭ ড্রপ রোজমেরি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমাতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, খুশকি দূর করতে সাহায্য করবে। গোসলের আগে রোজমেরির সাথে নারিকেল বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করে তারপর ধুয়ে ফেলুন। এতে চুল উজ্জ্বল ও ঝলমলে হবে। অন্যান্য:গোসলের সময়ে পানিতে ৪/৫ ড্রপ ল্যাভেন্ডার, লেমন, অরেঞ্জ কিংবা পেপারমিন্ট এসেন্সিয়াল মিশিয়ে গোসল করতে পারেন। এতে রিফ্রেশমেন্ট ও সুগন্ধ আসবে বডিতে।ঘরের কোণে একটি কটন বল বা কাপড়ে কিংবা শোবার বালিশে ৩/৪ ড্রপ দিয়ে রাখলে ঘরে সুঘ্রাণ আসবে এবং ভালো ঘুম হতে সাহায্য করবে।
Login to ask a question