ব্যবহারবিধিঃ★১. মুলতানি মাড মাস্ক★• ফেস-ওয়াশ হিসেবে ব্যবহার করতে:প্রথমে পুরো মুখ পানি দিয়ে ভিজিয়ে নিন। এরপর ভালোভাবে মাস্কটি লাগিয়ে ২-৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। • ফেইস প্যাক হিসেবে: মাড মাস্কটি যেহেতু পেস্ট আকারে থাকে, তাই প্রথমে ত্বক পানি দিয়ে ধুয়ে নিন। এরপর ধীরে ধীরে মুখে ও শরিরে লাগিয়ে নিতে হবে। ১০-১৫ মিনিট শুকাতে দিন। এরপর খুব ভালোভাবে পানি দিয়ে ম্যাসাজ করে ধুয়ে নিন। • গোসলের সময়ে মুখ সহ পুরো শরিরে চারকোল মাস্ক ব্যবহার করুন। চারকোল মাস্ক এর জন্য প্রয়োজন- মুলতানি মাড মাস্কের সাথে এক্টিভেটেড চারকোল গুড়া মিশিয়ে ব্যবহার করতে হবে (মুলতানি মাড মাস্কের ৫ ভাগের ১ ভাগ পরিমাণ এক্টিভেটেড চারকোল গুড়া নিতে হবে)। সাথে ৩-৫ ড্রপ টি-ট্রি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন। • স্ক্রাবিং এর জন্য:প্রথমে মুলতানি মাটির মাস্ক এবং ৩-৪ চিমটি কস্তুরি হলুদ অথবা চারকোল গুড়া নিয়ে মুখে, হাত-পা, শরীরে ৫-৬ মিনিট স্ক্রাবিং করুন। এতে ডেডসেল, ব্ল্যাকহেডস / হোয়াইট হেডস দূর করতে সাহায্য করবে। • ব্রাইটনেস বাড়াতে:মুলতানি মাড মাস্ক সাথে অন্যান্য ফেইস প্যাক যেমন-কস্তুরি হলুদ(২-৩ চিমটি পরিমাণ) , নিম, পুনর্নভা, আলুর গুড়া সাথে ২-৩ ড্রপ ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ব্যবহার করলে ত্বকের ন্যাচারাল উজ্জ্বলতা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করবে।• পিম্পল দূর করতে:মাড মাস্ক, ২-৩ চিমটি পরিমাণ কস্তুরি, নিম, পুদিনা, শংখ, মুলতানি মাটির গুড়া এবং ২-৩ ড্রপ টি ট্রি এসেন্সিয়াল অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করলে সুফল পাবেন ইনশাআল্লাহ। ** রাতে ঘুমানোর আগে মুলতানি মাড মাস্কটি ফেইস ওয়াশ হিসেবে ব্যবহার করুন। প্রতিবার মাড মাস্ক ব্যবহার করার পরে মুখে, সারা শরিরে, হাতে-পায়ে এ্যালো অলিভ অয়েল ব্যবহার করুন। ★২. এ্যালো-অলিভ অয়েল★*ত্বকের যত্নে :- টি ট্রি/ ল্যাভেন্ডার / ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েলের সাথে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের ড্রাইনেস রিমুভ হয়ে ত্বক সফট ও উজ্জ্বল করতে সাহায্য করবে। - অরেঞ্জ / মিন্ট এসেন্সিয়াল অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করলে অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে। - কারো যদি শরীরে কোনো অংশে দাগ থাকে সেই স্থানে বার বার এ্যালো-অলিভ অয়েল ব্যবহার করুন।- স্ক্যাল্পে যদি কোনো অস্বস্তি থাকে রাতের বেলা এ্যালো- অলিভ অয়েল ব্যবহার করুন।- এ্যালো অলিভ অয়েল ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। অয়েলটি রাতে ঘুমানোর আগে, গোসলের পরে ব্যবহার করলেও সুফল পাবেন ইনশাআল্লাহ ।*চুলের যত্নে:- আমলকি, শিকাকাই, মেথি, নিম, ব্রাম্মী ইত্যাদি দিয়ে বানানো হেয়ার প্যাকে এ্যালো অলিভ অয়েল এবং ১০-১৩ ড্রপ রোজমেরি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল সফট এবং সিল্কি করবে।- এছাড়া রোজমেরি এসেন্সিয়াল অয়েল আর এ্যালো অলিভ অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন। এতে চুল ঝলমলে হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে।
Login to ask a question