Talmakhana Seeds - 100 gm

Category:
SKU: OGHB33006

Tk 160


 উদ্ভিদটির ইউনানি নাম তালমাখনা আর আয়ুর্বেদিক নাম কোকিলাক্ষা। গাছটির মাটির ওপরের অংশে যেসব রাসায়নিক উপাদান রয়েছে, তা হলো অ্যালকালয়েড, ফাইটোস্টেরল, স্টিগমাস্টেরল, লুপিয়ল, উদ্বায়ী তেল ও হাইড্রোকার্বন। ফুলের মধ্যে এপিজেনিন এবং বীজে তেল ও এনজাইম আছে। এ গাছের মূল ব্যবহার্য অংশ বীজ। এই বীজ পুষ্টিকর, শুক্রবর্ধক ও প্রফুল্লতা ধারক। লিউকোরিয়া, শুক্রমেহ, যৌন দুর্বলতা ও স্নায়বিক দুর্বলতায় বীজ অত্যন্ত কার্যকর। বিশেষভাবে এই বীজ হজমকারক, বায়ুনিঃসারক ও পাকস্থলীর ব্যথা নিবারক।

শরীরের পুষ্টিসাধন ও সাধারণ দুর্বলতায় ব্যবহার্য অংশ হলো ৩ গ্রাম পরিমাণ বীজচূর্ণ। এই বীজচূর্ণের সঙ্গে ১ গ্রাম পরিমাণ শতমূলীচূর্ণ মিশিয়ে দুধসহ প্রতিদিন সকালে খালি পেটে ও রাত্রে শোবার আগে খেতে হবে। শুক্রমেহ ও লিউকোরিয়ার ক্ষেত্রে ব্যবহার্য অংশ হলো ৩ গ্রাম পরিমাণ বীজচূর্ণ। এই বীজচূর্ণের সঙ্গে ১ গ্রাম পরিমাণ তেঁতুলবীজচূর্ণ মিশিয়ে প্রতিদিন দুবার দুধসহ খেলে উপকার পাওয়া যাবে। স্নায়বিক দুর্বলতার ক্ষেত্রেও ৩ গ্রাম পরিমাণ বীজচূর্ণের সঙ্গে ১ গ্রাম পরিমাণ অশ্বগন্ধাচূর্ণ ও ৩ চা-চামচ মধু মিশিয়ে প্রতিদিন দুবার করে খেলে উপশম হবে। তবে নির্দিষ্ট মাত্রার বেশি সেবন সমীচীন নয়।






Customer Questions and answers :

Login to ask a question