Silvamix tablet fertilizer 10 pcs nutrition tablet for plant


Tk 117
Tk 179
Tk 179
35% OFF

ঢাকা ডেলিভারি চার্জ এক কেজি এর জন্য 110 টাকা ঢাকার বাইরে 120 টাকা এর পর প্রতি কেজির জন্য 20 টাকা করে যোগ হবে




ট্যাবটেল সার বা সিলভামিক্স ট্যাবলেট (Fertilizer Tablet or Silvamix Tablet) বিশ্বজুড়ে কৃষিকে সমৃ্দ্ধ করতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে বিস্ময়কর নানাবিধ অভিনব প্রযুক্তি ও উপকরণ।

চেক রিপাবলিক এ উৎপাদিত “সিলভামিক্স” তেমনি এক অভিনব প্রযুক্তি যা ক্লোরাইডমুক্ত উচ্চমাত্রার পুষ্টিগুন সম্পন্ন স্লো রিলিজিং ফার্টিলাইজার বা গাছের ট্যাবলেট সার হিসাবে পরিচিত।

আধনিক উদ্যান থেকে শুরু করে বনায়ন, নার্সারী তথা সকল প্রকার গাছের জন্য এটি খুবই কার্যকরী উপাদান হিসাবে প্রমানিত হয়েছে। স্থানীয় জলবায়ু ও মাটির অবস্থার উপর নির্ভর করে এই ট্যাবলেট ১৮ মাস পর্যন্ত গাছের পুষ্টি সরবরাহ করতে সক্ষম।

গাছের প্রয়োজনীয় তিনটি উপাদান (পটাশিয়াম,নাইট্রোজেন ও ফসফরাস) সমন্বয়ে প্রস্তুতকৃত হওয়ায় বাজার থেকে আলাদাভাবে রাসায়নিক সার কেনার প্রয়োজন পড়ে না।

অন্যদিকে বাজার থেকে কেনা রাসায়নিক সার কতমাত্রায় কখন দিতে সেটা আমাদের অনেকেরই অজানা। তাই NPK সমন্বিত এই ট্যাবলেট সার প্রযুক্তিকে সহজে আমরা গাছের স্বাস্থ্যের জন্য ব্যাবহার করতে পারি। এই ফার্টিলাইজার ট্যাবলেট সারটি সিলভামিক্স ট্যাবলেট নামেও পরিচিত।

প্রতিটি ট্যাবলেট সারে গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম,নাইট্রোজেন, ফসফরাস ও ম্যাগনেসিয়াম প্রয়োজন অনুপাতে মিশানো আছে এবং এর এনপিকের অনুপাত ১৭:১৭:১০ ।

প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ঘোষণা মতে প্রতিটি ট্যাবলেট সার মাটিতে দেয়ার পর গাছের জন্য ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত পুষ্টি জোগাতে সক্ষম। সব ধরনের গাছে ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরাধিককাল বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশী উপযুক্ত। এছাড়া টব কিংবা সরাসরি মাটতে লাগানো গাছে প্রয়োগ করা যায় এই রাসায়নিক ট্যাবলেট সার।

সিলভামিক্স এর উপকারীতাঃ ১। এটি পরিবেশ বান্ধব, উচ্চ পুষ্টি উপাদান সম্পন্ন, সীমিত দ্রবনীয় এবং অযাচিত সংযোজকগুলোর অনুপস্থিতি স্লো রিলিজ ফার্টিলাইজার যা সকল গাছের জন্য উপযোগী। ২। এসিডিক মাটির পিএইচ এ ইতিবাচক প্রভাব ফেলে।

৩। স্লো রিলিজ ফার্টিলাইজার হওয়াতে গাছ প্রয়োজনীয় পুষ্টি ধীরে ধীরে গ্রহন করে ফলে পুষ্টির আধিক্য বা অভাব দুটোর ই আশংকা কম থাকে। গাছের বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে।

ব্যবহার বিধি: » প্রতি বর্গফুট মাটির জন্য ১টি ট্যাবলেট সার ব্যবহার করতে হবে এবং এবং এটি কোন কারনে ভেঙ্গে গেলে বা গুড়ো হয়ে গেলেও কোন সমস্যা নেই সেটাই ব্যবহার করতে হবে।

» যেহেতু ট্যাবলেট সারটি ধীরে ধীরে গলে গিয়ে আস্তে আস্তে গাছের পুষ্টি পুরণের কাজ করবে তাই এটি আস্ত অবস্থায় গাছের গোড়া থেকে ২ থেকে ৪ ইঞ্চি দুরে মাটির কমপক্ষে ৬ ইঞ্চি গভীরে গেঁথে দিতে হবে। টব বা ড্রামের উচ্চতা ৩ ফুটের বেশী হলে ৮ বা ১০ ইঞ্চি গভীরে দিতে হবে।




Customer Questions and answers :

Login to ask a question