Rongon Herbals Lentil Powder - 75g Face Mask

Brand
Category: Face Mask & Packs
SKU: RHBL1092766
Manufacturer: Rongon Herbals
Seller: RONGON HERBALS

Tk 60


  • Rongon Herbals Lentil Powder - 70g

মসুর ডাল প্রোটিন সমৃদ্ধ একটি ডাল। এছাড়াও মসুর ডালে রয়েছে এন্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট,ডায়াটারি ফাইবার,ওমেগা থ্রী ফ্যাটি এসিড,ভিটামিন এ-সি-ই-কে ও থায়ামিন।

মসুর ডাল আমাদের স্কিন এর সমস্যা সমাধান এর জন্য একটি বড় উপায় হতে পারে। ” Canadian Journal of Plant Science ” এ ব্যাপারে সুপারিশ করেছে।

মসুর ডালের প্যাক ত্বকের ক্ষতিকর উপাদান বের করে দিয়ে ত্বককে করে ভেতর থেকে উজ্জ্বল। এটি ত্বকের প্রোটিনের ঘাটতিও পূরন করে থাকে।

ত্বকের যত্নে মসুর ডাল গুড়ার ব্যবহার অনেক আগে থেকেই প্রচলিত।

মসুর ডাল গুড়া ত্বকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। প্যাক হিসেবে-

মসুর ডাল +মুলতানি মাটি+গোলাপ+লাল চন্দন+পুনর্নভা গুড়া মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করবেন।

মসুর ডাল খুব ভালে স্ক্রাবার হিসেবে কাজ করে। এজন্য-

মসুর ডাল +কমলা খোসা +চালের গুড়া+মধু/কাঁচা দুধ মিশিয়ে ব্যবহার করবেন।

ত্বক উজ্জ্বল করার পাশাপাশি মসুর ডাল গুড়া ফেইস ওয়াশ হিসেবেও ইউজ করা যায়। সেজন্য-

মসুর ডাল +মুলতানি মাটি+কস্তুরি হলুদ গুড়া একসাথে মিশিয়ে ফেইসে ১ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। এতে ত্বকের সব ময়লা দূর হয়ে যাবে।

মৃতকোষ দূর করতেও এটি বেশ কার্যকরি। প্যাক হিসেবে-

মসুর ডাল+আমলকি +মেথি+কস্তুরি হলুদ+নিম গুড়া মিশিয়ে ব্যবহার করবেন।

দাগ দূর করতে মসুর ডাল অনেকটাই যাদুর মতো কাজ করে। প্যাক হিসেবে-

মসুর ডাল+মন্জিষ্ঠা+কস্তুরি হলুদ+দারচিনি+মুলতানি মাটি গুড়া মিশিয়ে ব্যবহার করবেন।

মসুর ডাল প্রায় সবার ঘরেই থাকে। তাই এটি খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহার করে আপনার ত্বক করে তুলুন উজ্জ্বল,মসৃণ ও দাগহীন।

Customer Questions and answers :

Login to ask a question