রুট প্রিমিয়াম মেথি পাউডার -
Root Premium Methi Powder তৈরি করা হয়েছে প্রিমিয়াম মানের শুকনো মেথি বীজ (Fenugreek Seeds) থেকে। এটি ১০০% প্রাকৃতিক, কেমিক্যাল ফ্রি ও ফুড গ্রেড মানের পাউডার। মেথি পাউডার প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসা, রান্না ও সৌন্দর্যচর্চায় ব্যবহার হয়ে আসছে।
এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরের ভেতর থেকে সুস্থতা এনে দেয় এবং ত্বক ও চুলের প্রাকৃতিক যত্নে অসাধারণভাবে কার্যকর।
বিশেষ বৈশিষ্ট্যঃ
- কোনো কৃত্রিম রঙ, গন্ধ বা প্রিজারভেটিভ নেই।
- প্রিমিয়াম মানের মেথি বীজ থেকে তৈরি।
- ত্বক, চুল ও স্বাস্থ্য – তিন ক্ষেত্রেই কার্যকর।
- ফুড গ্রেড কোয়ালিটি – নিরাপদে খাওয়া ও ব্যবহারযোগ্য।
- নিজস্ব তত্ত্বাবধানে প্রক্রিয়াজাত ও প্যাকেজ করা।
উপকারিতাঃ
- মেথি পাউডারের থাকা ফাইবার ক্ষুধা কমায়।
- গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
- হজমশক্তি বৃদ্ধি করে।
- ওজন কমাতে ও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।
- মেথিতে থাকা প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড স্ক্যাল্প পুষ্টি জোগায়।
- খুশকি কমায় ও চুলের গোড়া মজবুত করে।
- চুল পড়া রোধ ও নতুন চুল গজাতে সাহায্য করে।
- ব্রণ, দাগ, ব্ল্যাকহেড ও অতিরিক্ত তেল কমায়।
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ।
- অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান জয়েন্ট ও বাতের ব্যথা কমায়।
- প্রসূতি মায়েদের জন্য অত্যন্ত উপকারী।
- নারীদের হরমোন ভারসাম্য বজায় রাখে।
- খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করে।
- হৃদপিণ্ডকে সুস্থ রাখে।
- ডায়াবেটিস কন্ট্রোলে সহায়ক ও ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়।
ব্যাবহার পদ্ধতিঃ
১। ওজন কমানো ও ডায়াবেটিস কন্ট্রোলের জন্য – সকালে খালি পেটে ১ চা চামচ মেথি পাউডার কুসুম গরম পানি বা দুধে মিশিয়ে পান করুন।
২। চুলের যত্নে – টকদই, নারিকেল তেল বা অ্যালোভেরার সাথে মিশিয়ে চুলে লাগান, খুশকি ও চুল পড়া কমাতে সাহায্য করবে।
৩। ত্বকের যত্নে – বেসন, মধু বা টকদইয়ের সাথে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্রণ ও দাগ দূর করতে ব্যবহার করুন।
৪। রান্নায় – কারি, আচার, সালাদ বা মশলায় মিশিয়ে স্বাদ ও স্বাস্থ্য দুটোই বাড়ান।

Login to ask a question