শিকাকাই পাউডার ব্যবহারের উপকারিতা
- চুল পড়া কমায়: শিকাকাইয়ে থাকা পুষ্টি উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করতে এবং চুল ভাঙা কমাতে সাহায্য করে।
- খুশকি দূর করে: এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি ও মাথার ত্বকের অন্যান্য সংক্রমণ প্রতিরোধ করে।
- স্ক্যাল্প পরিষ্কার রাখে: এটি একটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, যা মাথার ত্বক থেকে ময়লা, তেল এবং অন্যান্য ময়লা দূর করে।
- চুল নরম ও উজ্জ্বল করে: শিকাকাই প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, যা চুলকে নরম, মসৃণ এবং ঝলমলে করে তোলে।
- চুলের বৃদ্ধি ঘটায়: এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে।
- ত্বকের যত্নেও ব্যবহার করা যায়: শিকাকাই পাউডার ত্বকের মরা কোষ দূর করতে এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করতে পারে, যেমন মধু এবং অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়।
-
- Brand: Organic Hat Bazar
Packaging Type : Plastic Jar
Weight: 100 gm
বন্ধ করবে চুল পড়া। জেনে নিন কীভাবে চুলের যত্নে শিকাকাই পাউডার ব্যবহার করবেন।
হেয়ার প্যাক ১ঃ-
একটি পাত্রে ১ চা চামচ শিকাকাই পাউডার নিন। ৩ চা চামচ এক্সট্রা ভার্জিন নারিকেল তেল মেশান। মিশ্রণটি চুলের
গোড়ায় লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর অরগানিক শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। দুই সপ্তাহে একবার ব্যবহার করবেন এই
হেয়ার প্যাক।
হেয়ার প্যাক ২ঃ-
১ চা চামচ শিকাকাই পাউডার নিন। ২ টেবিল চামচ আমলকীর তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১ ঘণ্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। মাসে একবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।
হেয়ার প্যাক ৩ঃ-
একটি পাত্রে ১ চা চামচ শিকাকাই পাউডার নিন। ২ টেবিল চামচ গ্রিন টি লিকার মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। চুলের গোড়ায় ১ ঘণ্টা লাগিয়ে রাখুন। পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। ১৫ দিনে একবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।
হেয়ার প্যাক ৪ঃ-
১ চা চামচ শিকাকাই পাউডার নিন। ২ থেকে ৩ চা চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন।শুকিয়ে গেলে প্রচুর পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। মাসে একবার ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক।
হেয়ার প্যাক ৫ঃ-
একটি পাত্রে ২ চা চামচ শিকাকাইয়ের পাউডার নিন। একটি ডিমের সাদা অংশের সঙ্গে শিকাকাই পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলে মিশ্রণটি লাগিয়ে রাখুন ৪০ মিনিট। কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। দুই সপ্তাহ পরপর ব্যবহার করবেন এই হেয়ার প্যাক।
হেয়ার প্যাক ৬ঃ–
একটি পাত্রে পরিমাণ মতো শিকাকাই পাউডার নিন। পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
চুলের গোড়ায় লাগিয়ে রাখুন মিশ্রণটি। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। মাসে একবার ব্যবহার করবেন এই হেয়ার প্যাক
হেয়ার প্যাক ৭ঃ-
১ চা চামচ শিকাকাইয়ের পাউডার নিন বাটিতে। আধা চা চামচ আপেল সিডার ভিনেগার মেশান। ২ চা চামচ গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- Brand: Organic Hat Bazar
Customer Questions and answers :
Login to ask a question