🍊 রুট প্রিমিয়াম অরেঞ্জ পিল পাউডার -
Root Premium Orange Peel Powder তৈরি করা হয়েছে ১০০% প্রাকৃতিক ও ফ্রেশ কমলার খোসা থেকে, যা কেমিক্যাল ফ্রি, অর্গানিক এবং ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ। এতে রয়েছে প্রাকৃতিক ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল যা ত্বককে উজ্জ্বল, মসৃণ ও সতেজ রাখে। এটি শুধু একটি ফেস প্যাক বা স্ক্রাব নয়, বরং ত্বকের জন্য একটি প্রাকৃতিক সৌন্দর্য সমাধান।
বিশেষ বৈশিষ্ট্যঃ
- কোনো কৃত্রিম রঙ, গন্ধ বা প্রিজারভেটিভ নেই।
- ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ।
- ফেসপ্যাক, স্ক্রাব ও হোমমেড মাস্কে ব্যবহারযোগ্য।
- নিজস্ব তত্ত্বাবধানে প্রক্রিয়াজাত ও প্যাকেজ করা।
- সাশ্রয়ী মূল্য এবং গুণগত মানে সেরা।
- সহজ ব্যবহার ও দ্রুত ফলাফল ।
উপকারিতাঃ
সাধারণভাবে কমলার খোসার পাউডারে অনেক প্রাকৃতিক উপাদান থাকে যা ত্বক ও সৌন্দর্যের জন্য উপকারী। এর মধ্যে প্রধান উপাদানগুলো হলো ভিটামিন সি Vitamin C ,ফ্ল্যাভোনয়েড্, সাইট্রিক অ্যাসিড ( প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে ), এনজাইম ও অ্যান্টি-অক্সিডেন্ট যৌগ। নিয়মিত ব্যাবহার এর মাধ্যমে -
- ত্বক উজ্জ্বল করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায়।
- ডার্ক স্পট ও পিগমেন্টেশন হ্রাস করে।
- অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
- ত্বককে ড্যামেজ থেকে রক্ষা করে।
- প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে।
- ব্রণ ও ব্ল্যাকহেড কমায়।
- স্কিন পোর ক্লিনিং-এ সহায়ক।
- ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে।
- ত্বককে মসৃণ ও টানটান রাখে।
- হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে।
- রেডনেস ও ইনফ্লেমেশন হ্রাস করে।
ব্যাবহার পদ্ধতিঃ
১। উজ্জ্বল ত্বকের জন্যঃ ১ চা চামচ Orange Peel Powder, ২ চা চামচ দই, ১ চা চামচ মধু সব উপকরণ মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন, তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২। ব্রণ ও দাগ দূর করার জন্যঃ ১ চা চামচ Orange Peel Powder, ১ চা চামচ চন্দন গুঁড়ো, গোলাপজল প্রয়োজনমতো মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩। অয়েল কন্ট্রোল ও পোর ক্লিনিংঃ ১ চা চামচ অরেঞ্জ পিল পাউডার, ২ চা চামচ বেসন, ½ চা চামচ টমেটো পাউডার (ঐচ্ছিক), ১ চা চামচ অ্যালোভেরা জেল (অথবা গোলাপজল) মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Login to ask a question