Homemade Egg Noodles I 1 kg I 6 Month to Any Age


Tk 600


শিশুর খাবারে নুডলস:-


পুষ্টিবিদরা বলছেন, শিশুরা যদি দিনে তিন বেলা নুডলস খেতে চায়, তাতে বিশেষ কোনো সমস্যা নেই। নুডলসের সঙ্গে রাখা যেতে পারে পুষ্টিকর সবজি।

সকালের নাশতায়:-


সকালের নাশতা হতে পারে রকমারি নুডলস দিয়ে। তবে লক্ষ রাখতে হবে, নুডলসের সঙ্গে যেন ডিম, সবজি থাকে। তাতে শিশুর শরীরের সঙ্গে খাবারে পুষ্টিগুণের মাত্রা ঠিক থাকবে। সে ক্ষেত্রে মুরগির ডিম দিয়ে ভেজিটেবল নুডলস রান্না করতে পারেন। দিতে পারেন শিশুর পছন্দমতো সবজিও।

দুপুরে বা রাতে মূল খাবারের তালিকায় নুডলস:-


শিশুদের মূল খাবারের তালিকায় নুডলস রাখা যেতে পারে। শিশুর শারীরিক চাহিদা অনুযায়ী খাবারের তালিকায় নুডলসের পাশাপাশি সমপরিমাণ মাংস, সবজি ও দুধজাতীয় খাবারও থাকতে হবে। এতে বাড়ন্ত শিশুর শরীর সঠিক মাত্রায় পুষ্টি পাবে। সে ক্ষেত্রে সিদ্ধ মুরগির মাংস ও সবজি দিয়ে স্যুপ নুডলস কিংবা টমেটো চিকেন নুডলস রান্না করতে পারেন।

টিফিন:-


চটজলদি টিফিন বানানোর জন্য নুডলসের জুরি নেই। নুডলস দিয়ে বানাতে পারেন স্যান্ডউইচ, বার্গার কিংবা রোল। এতে সাধারণ নুডলসই হয়ে যাবে অসাধারণ।

নুডলসে নাশতা:-


বিকেলের নাশতায় তৈরি করতে পারেন নুডলসের সবজি পাকোড়া কিংবা চিকেন নুডলস বল। তবে লক্ষ রাখতে হবে, খাবারে তেলের পরিমাণ যেন কম থাকে। খাবারে কম তেল স্বাস্থ্যের জন্যও ভালো।






Customer Questions and answers :

Login to ask a question