রিঠা কেন ব্যবহার করবেন?
এই গাছে প্রচুর পরিমাণে স্যাপোনিন নামের একটি উপাদান আছে। যা আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চুলে যোগ করে প্রাকৃতিক জেল্লা। একইভাবে নিয়মিত ব্যবহার করলে আরও অনেক সমস্যাই সমাধান হয়। এই জন্যই, বহুবছর ধরেই রিঠা ঘরোয়া রূপটানে ব্যবহার হয়ে আসছে।
চুল পড়া কমায় রিঠা
কয়েকটি উপাদানের সঙ্গে রিঠাকে মিশিয়ে মাথায় লাগাতে পারলে উপকার পাবেন। চুল পড়া কম হবে মাত্র কয়েকদিনেই। রিঠার সঙ্গে আমলকি মিশিয়ে লাগাতে পারলেই কিন্তু এই চুল পড়ার সমস্যা সমাধান হতে পারে।
হেয়ার প্যাকে রিঠা মিশিয়ে লাগাতে হবে। চুলের স্বাস্থ্য ফেরাতেও সাহায্য করবে।
চুলের বৃদ্ধিতে সাহায্য করে
চুলের বৃদ্ধিতে সাহায্য করে এই রিঠা। এটি প্রাকৃতিক হেয়ার টোনার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি। রিঠার জলও চুলে ব্যবহার করা যেতে পারে।
২০১২ সালের 'মাল্টিফেসিয়াস ইউসেজ অফ সোপনাট ট্রি-আ মিনি রিভিউ' গবেষণা পত্রে রিঠার এই গুণের কথা উল্লেখ করা হয়েছে। ঘন ও কালো চুলের জন্য রিঠা ব্যবহার করুন। রিঠার পাউডারও ব্যবহার করতে পারেন।
স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে
রিঠা একটি অসাধারণ প্রাকৃতিক উপাদান যা আপনার নানা হেয়ার কেয়ার প্রোডাক্টে ব্যবহার করা হয়। রিঠার শ্যাম্পু তো বেশ বিখ্যাত। এছাড়াও বাজারচলতি নানা হেয়ার প্রোডাক্টে রিঠা ব্যবহার করা হয়। রিঠা সারা রাত জলে ভিজিয়ে রাখুন।
এবার শিকাকাই পাউডার মিশিয়ে শ্যাম্পু তৈরি করুন। শ্যাম্পু আপনি নিয়মিত ব্যবহার করুন। এটি আপনার স্ক্যাল্প ও চুল পরিষ্কার রাখতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন রিঠা?
শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন। ঘরে তৈরি শ্যাম্পু হিসেবে রিঠার কোনও জবাব নেই।
রিঠায় আছে ভিটামিন এ,ডি, ই এবং কে। যা আপনার চুলকে নরম রাখতে সাহায্য করে। চুলের জেল্লাও হয় দেখার মতো। তাই হেয়ার প্যাকেও রিঠা ব্যবহার করতে পারেন।
- রিঠা পাউডারের সঙ্গে শিকাকাই এবং আমলকি গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এই তিন উপকরণ ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটি ঘন হেয়ার প্যাক বানিয়ে নিন। সেই হেয়ার প্যাক চুলে লাগালেই উপকার পাবেন। সপ্তাহে অন্তত ১ বার এই হেয়ার প্যাক অবশ্যই লাগান। চুল পড়া কমবে। চুলের জেল্লা হবে দেখার মতোই।
Login to ask a question