পুষ্টিগুণ এবং শরীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে কাজু বাদামের কোনও বিকল্প হয় না বললেই চলে। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। শুধু তাই নয়, কাজু বাদামে ভিটামিনের মাত্রা এতো বেশি থাকে যে চিকিৎসকেরা একে প্রকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন। তবে একথাও ঠিক যে মাত্রাতিরিক্ত পরিমাণে এই বাদামটি খেলে কিন্তু শরীরের উপকারের থেকে অপকার হয় বেশি। কারণ উপকারি উপাদান বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে উল্টো ফল হতে শুরু করে। তাই পরিমিত পরিমাণে খেতে হবে কাজু বাদাম, তাহলেই সুফল পাওয়া যাবে।
একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি এক মুঠো করে কাজু বাদাম খাওয়া যায়, তাহলে শরীরে পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়, সেই সঙ্গে মেলে আরও অনেক উপাকার। যেমন ধরেন-
১. অ্যানিমিয়ার প্রকোপ কমে
২. শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে
৩. ক্যান্সারের মতো রোগকে দূরে থাকে
৪. হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে
৫. ডায়াবেটিসের মতো রোগকে দূরে থাকে
৬. সংক্রমণের আশঙ্কা কমায়
৭. হার্টের ক্ষমতা বাড়ে
৮. চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়
৯. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে
১০. নার্ভের ক্ষমতা বৃদ্ধি পায়
7 Days Returns Change of mind is not applicable
Login to ask a question