Bio-Pen Premium 25 Pieces

Category:
SKU: CLW1116979
Seller: COLORWAY

Tk 1,600


  • Bio-Pen Premium 25 Pieces
  • ✍️ প্রফেশনাল লুক, পরিবেশবান্ধব ভাবনা!
  • BioPen Premium হলো একটি স্টাইলিশ ও প্রফেশনাল লুকের পরিবেশবান্ধব কাগজের কলম। দেখতে সাধারণ কলমের মতো পরিপাটি, কিন্তু এর বিশেষত্ব হলো—কলমের পেছনে রয়েছে সবজির বীজ। ব্যবহার শেষে বীজযুক্ত অংশ মাটিতে পুঁতে সঠিক মাটি, পানি ও পরিচর্যা পেলে সেখান থেকে নতুন চারা জন্মানোর সুযোগ রয়েছে। অর্থাৎ, একটি কলমের ব্যবহার শেষ হলেও তার গল্প সেখানেই শেষ নয়।

BioPen-এর বৈশিষ্ট্য

  • কলমের পেছনের রয়েছে দুইটা করে সবজির বীজ।ফলে ব্যবহার শেষে মাটিতে ফেলে দিলে অনুকূল পরিবেশ পেলে তা থেকে জন্ম নিবে গাছ
  • কাগজের কলম ওজন হালকা, তাই লেখা হয় দ্রুত ও ক্লান্তিহীন
  • কলম কাগজের তৈরি হওয়ায় হাতের ঘাম শোষণ করে, ফলে লিখতে গেলে কলম পিছলে যায় না
  • প্রফেশনাল ও সুন্দর কলমের মতো ডিজাইন
  • সামনে রয়েছে ক্লিপ, তাই ব্যবহার ও বহনে সুবিধাজনক
  • বিভিন্ন ধরনের স্টাইলিশ ও আকর্ষণীয় ডিজাইন
  • চাইলে নাম/লেখা দিয়ে কাস্টমাইজ করা যায়
  • ০.৫ মিমি অথবা ০.৭ মিমি—চাহিদা অনুযায়ী যেকোনো সাইজের নিব ব্যবহার করা যায়
  • পরিবেশবান্ধব কাগজের কলম
  • প্লাস্টিকের ব্যবহার কমানোর সচেতন উদ্যোগ
  • উপহার, অফিস, পড়াশোনা ও দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী
  • ব্যবহারের পর কী করবেন?
  • কলমের ব্যবহার শেষ হলে এর বীজযুক্ত অংশটি মাটিতে পুঁতে দিন। এরপর উপযুক্ত পানি, মাটি, আলো ও পরিচর্যা নিশ্চিত করুন। প্রকৃতির অনুকূল পরিবেশ পেলে সেই বীজ থেকে নতুন চারা জন্মাতে পারে।
  • একটি কলম থেকে একটি সবুজ ভাবনা
  • আমাদের লক্ষ্য শুধু একটি নতুন ধরনের কলম তৈরি করা নয়।
  • আমরা চাই, প্রতিদিনের ছোট ছোট ব্যবহার থেকেও মানুষ প্লাস্টিকের বিকল্প, পরিবেশ সচেতনতা এবং গাছ লাগানোর সংস্কৃতি সম্পর্কে ভাবুক।
  • আপনার হাতে থাকা একটি BioPen হয়তো ছোট্ট একটি জিনিস—কিন্তু এর মাধ্যমে শুরু হতে পারে একটি বড় সচেতনতা।
  • Write • Plant • Build a Green Bangladesh
  • BioPen — ব্যবহার শেষ নয়, সবুজের শুরু।
Customer Questions and answers :

Login to ask a question