Afram Yeast Powder -40g Yeast Powder

Category:
SKU: RARB52478
Seller: Rara bazar

Tk 65
Tk 80
Tk 80
15 TK OFF


Afram Yeast Powder ইস্ট পাউডার

ইস্ট (Yeast)একপ্রকার এককোষী ছত্রাক। বেশির ভাগ ইস্ট উচ্চ শ্রেনীর অ্যাসকোমাইসিটিস এর অন্তর্ভুক্ত। ইস্ট! শব্দটি শুনলে প্রথমেই আমাদের মাথায় আসে পিৎজা অথবা ব্রেডের কথা। কিন্তু না, আজকে আমরা আমাদের জন্য উপকারীতা ও ব্যবহার নিয়ে কথা বলবো । ঈস্ট থেকে বি-কমপ্লেক্স ট্যাবলেট প্রস্তুত হয়। ঈস্ট থেকে প্রাপ্ত উৎসেচক জাইমেজ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। বেকারি শিল্পে ঈস্ট পাউরুটি, কেক প্রভৃতি খাবার তৈরি করার জন্যও ব্যবহার করা হয়। বেকিং এর জন্য বহুল প্রচলিত এই উপাদানটি কিন্তু ত্বকের যত্নেও ব্যবহৃত হয়।

ময়দার সাথে ঈস্ট পাউডার মিশ্রণের ফলে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কার্বনডাই-অক্সাইড গ্যাস ও অ্যালকোহল তৈরি হয়। কার্বনডাই-অক্সাইড গ্যাসের চাপে রুটি ছিদ্রযুক্ত ও ফাঁক ফাঁক হয়। অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে যায়। তাই পাউরুটিকে ফোলানোর জন্য ঈস্ট ব্যবহার করা হয়।

খাদ্য হিসেবে: ইস্টে ভিটামিন-বি ও ভিটামিন-বি২ থাকায় খাদ্য হিসেবে ব্যবহূত হয়। প্রোটিনের উৎস হিসেবে: ইস্ট কোষ প্রোটিনসমৃদ্ধ। দেহের শুষ্ক ওজনের শতকরা ৩৭ ভাগ প্রোটিন থাকে। সুগন্ধযুক্ত করতে: কোকোবিনের বীজকে সুগন্ধযুক্ত করতে ইস্ট ব্যবহূত হয় গাভির খাদ্য: গাভিকে ইস্ট খাওয়ালে পর্যাপ্ত পরিমাণে দুধ পাওয়া যায়। ওষুধ হিসেবে: কতিপয় সাধারণ চর্মরোগ নিরাময় করতে ইস্ট ব্যবহূত হয়। কিছু ক্ষতিকর দিক থাকলেও উপকারী ভূমিকাই বেশি।

#Afram #ইস্ট #আফরাম ইস্ট #আফরাম






Customer Questions and answers :

Login to ask a question