আফরাম পাস্তা মসলাঃ
পাস্তা কমবেশি সবাই খেতে পছন্দ করেন। পাস্তা ইতালির জনপ্রিয় খাবার। এই খাবারটি পুষ্টিগুনেও ভরপুর। বাচ্চারা এই খবারটি খেতে বেশ মজা পায়। কিন্তু পাস্তা একটু স্পাইসি না হলে ঠিক যেন জমে না। অনেকেই বলে বাড়ির পাস্তা রেস্তোরার পাস্তার মতো স্বাদ হয় না। ধরনাটি ভুল। পাস্তার বিভিন্ন রেসিপি রয়েছে খুব সুস্বাদু এবং বাড়ি বসেই বানিয়ে নিতে পারবেন। পাস্তার বিভিন্ন রেসিপি যা সহজেই কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং স্বাদও হবে মজাদার।
প্রথমে বড় পাত্রে পাস্তা সিদ্ধ করুন। এতে পাস্তা একটার গায়ে একটা লাগার সম্ভাবনা কমে যাবে। আর ভেঙে যাবে না। সিদ্ধ করার জন্য পাত্র ভরে পানি দিন। ১ প্যাকেট পাস্তার জন্য পানি প্রায় ৩ গুণ বেশি দিতে হবে। নয়তো একটার সাথে আরেকটা আঠার মতো লেগে যাবে।
পাস্তা সিদ্ধ করার সময় লবণ একটু বেশি পরিমাণে দিতে হয়, তাতে পাস্তায় লবণটা ঠিকমত হয়। পানি যখন পুরোপুরি ফুটে উঠবে তখন পাস্তা ছাড়ুন। পানি পুরোপুরি ফুটে উঠার আগে পাস্তা দিলে কিছু কাঁচা থেকে যাবে। পাস্তার মান খারাপ হলে গলেও যেতে পারে।
পাস্তা সেদ্ধ করার সময় এক টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করুন। এতে পাস্তা ঝরঝরে থাকবে। পানি ঝরানোর সময় একটার সাথে একটা লেগে যাবে না। পাস্তা দেয়ার পরে একবার নেড়ে দিন। এরপর সিদ্ধ না হওয়া পর্যন্ত বারে বারে নাড়তে থাকুন (অন্তত ২/৩ বার)। এতে পাস্তাগুলো আলাদা আলাদা থাকবে। সিদ্ধ হলে পানি ঝরিয়ে নিন।
পাস্তা সিদ্ধ করার পরে ঠাণ্ডা পানিতে ধোয়ার দরকার নেই, সরাসরি সস দিয়ে রান্না করতে পারবেন। পাস্তা সিদ্ধ পানি কিছুটা রেখে দিন সসে দেয়ার জন্য, টেস্ট বাড়বে।
Login to ask a question