আফরাম মাংস মশলাঃ মরিচ, জিরা,ধনিয়া, মৌরি, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, জয়ত্রী, সাদা সরিষা, রাঁধুনি, আদা, জায়ফল, হলুদ এবং অন্যান মশলা
(১) গার্লিক বিফঃ যারা গরুর মাংস ঝাল করে খেতে পছন্দ করেন তাদের জন্য গার্লিক বিফের তুলনা হয় না। ঘরেই পাবেন রেস্তোরার গার্লিক বিফের মজাদার স্বাদ।
প্রয়োজনীয় উপকরণ : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ ও মরিচ গুঁড়া ১ কাপ, আদা ও রসুন বাটা আধা চা চামচ, রসুনের কোয়া ৪/৫টি, ধনে ও জিরা গুঁড়া ১ চা চামচ, টেস্টিং সল্ট সামান্য, তেল আধা কাপ, আফরাম মাংসের মসলা ২ চামচ, টমেটো সস আধা কাপ, টক দই ১ কাপ, আফরাম গরম মসলা ২ চা চামচ, লবণ স্বাদ মতো। (২) মেজবানি মাংসঃ উপকরণ: হাড়, চর্বি, কলিজাসহ গরুর মাংস ৩ কেজি, লবণ স্বাদমতো, গরম পানি ১ কাপ, এলাচি ৬টি, তেজপাতা ৩টি, লং ৫টি, দারুচিনি টুকরা ৪টি, গরম মসলা বাটা দেড় চা-চামচ, পেঁয়াজ কুচি ৪ কাপ, আদা বাটা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ অংশ, রসুন বাটা সিকি কাপ, ধনেবাটা ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ৩ চা-চামচ, জিরা বাটা ২ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ৩ চা-চামচ, রাঁধুনিবাটা ১ টেবিল চামচ, মৌরিবাটা দেড় চা-চামচ, সাদা গোলমরিচ বাটা ১ চা-চামচ, জায়ফলবাটা আধা চা-চামচ, জয়ত্রীবাটা আধা চা-চামচ, চিনা বাদাম বাটা ২ টেবিল চামচ, সরিষা তেল ২ কাপ, আস্ত কাঁচা মরিচ ১০–১২ টি, সাদা সরিষা বাটা ৩ চা-চামচ। প্রণালি: প্রথমে গরুর মাংস সাধারণ আকারে কেটে ধুয়ে নিন। একটা হাঁড়িতে গরম মসলাবাটা আর কাঁচা মরিচ ছাড়া বাকি সব মসলা, লবণ, তেল ভালো করে মেখে নিতে হবে মাংসের সঙ্গে। গরম পানি চুলায় বসিয়ে দিন। প্রথমে মাঝারি আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। এরপর কম আঁচে ঢেকে রান্না করতে হবে সেদ্ধ না হওয়া পর্যন্ত। নামানোর আগে আস্ত কাঁচা মরিচ আর গরমমসলা বাটা দিয়ে একটু দমে রাখতে হবে। গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন মেজবানি মাংস।
Login to ask a question