Afram Khashir (Mutton) Meat Masala -50g Goat Meat Masala

Category:
SKU: RARB55692
Seller: Rara bazar

Tk 77
Tk 90
Tk 90
13 TK OFF


 

উপকরন ও প্রণালীঃ মাংস ভালমত ধুয়ে পানি ঝরিয়ে তাতে টকদই, লবন ও আফরাম খাশির মাংসের মসলা দিয়ে মাখিয়ে রাখুন ১ ঘণ্টা। এবার বড় হাড়িতে বাটার ওয়েল গরম করে তাতে পিঁয়াজ কুঁচি ভেজে আদা ও রসুন বাটা দিয়ে কষান। কষানো হলে মাংস ঢেলে নাড়তে থাকুন। মাংস ঢেকে রান্না করুন ২০ মিনিট। ২০ মিনিট পর জায়ফল বাটা দিন। আরও ১০ মিনিট অল্প আঁচে রাঁধুন। মাংস সিদ্ধ না হলে ১ কাপ গরম পানি দিন। মাংস সিদ্ধও হয়ে আসলে তাতে বাদামবাটা, পোস্তবাটা, গুঁড়া দুধ, আলুবোখারা, কাচামরিচ ও কেওড়া দিয়ে দমে রাখুন ২০ মিনিট। ঝোল ঘন হলে, নামিয়ে পরিবেশন করুন।

অতিথি আপ্যায়নে আপনি চাইলে তৈরি করতে পারেন খাসির মাংসের রেজালা। বাড়িতে এই পদ তৈরির চেষ্টা করলেও বেশিরভাগ সময়ই অনেকে মনের মতো রং ও স্বাদ আনতে পারেন না রান্নায়। এই রেসিপির মাধ্যমে জেনে নিন, কীভাবে ঘরেই সহজে তৈরি করবেন বাবুর্চিদের মতো সুস্বাদু খাসির রেজালা।

উপকরন ও প্রণালীঃ মাংস ভালমত ধুয়ে পানি ঝরিয়ে তাতে টকদই, লবন ও আফরাম খাশির মাংসের মসলা দিয়ে মাখিয়ে রাখুন ১ ঘণ্টা। এবার বড় হাড়িতে তেল ১/৪ কাপ গরম করে তাতে পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ঘি ১/৪ কাপ, , পেঁয়াজ কুঁচি ১ কাপ, লবণ স্বাদমতো, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, মরিচগুড়া ২ চা চামচ, কাশ্মিরী মরিচের গুড়া ১ চা চামচ, বাদাম বাটা ১/৪ কাপ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, এলাচ-দারচিনি বাটা আধা চা চামচ, জয়ফল-জয়ত্রী বাটা আধা চা চামচ, আধ কাপ দুধ, আধ কাপ পানি, আধ চা চামচ কেওড়া জল, কাঁচামরিচ ৪-৫ টি, আলুবোখারা দুটি, চিনি স্বাদমতো

১. টক দই এবং অর্ধেকটা বেরেস্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি খাসির মাংসে ভালোভাবে মিশিয়ে নিন। ২. কড়াইয়ে ঘি ও তেল ঢালুন। এতে পেঁয়াজ ঢেলে দিন। হালকা লালচে রং ধারণ করা পর্যন্ত ভাজতে থাকুন। ৩. লবণ ও আদা-রসুন বাটা দিয়ে নাড়ুন। হলুদ ও মরিচের গুড়া দিয়ে দিন। এবার জিরা, বাদাম, পোস্ত বাটা দিয়ে নাড়ুন। সবশেষে জয়ফল-জয়ত্রী বাটা ও এলাচ-দারচিনি বাটা দিয়ে মশলা কষাতে থাকুন। ৪. মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মাখিয়ে রাখা মাংস ঢেলে দিন। ভালোভাবে নাড়তে থাকুন। ৫. মশলা দিয়ে মাংস কষানো হলে দুধ ও পানি একত্রে মিশিয়ে ঢেলে দিন। চুলার আঁচ একেবারে কমিয়ে ঢেকে রাখুন ২০ মিনিট। ৬. ঢাকনা খুলে মাংসটি আরেকবার নাড়ুন। কেওড়া জল দিয়ে দিন। সেইসঙ্গে কাঁচামরিচ ও আলুবোখারা দিয়ে দিন। বাকি বেরেস্তার অর্ধেকটি হাত দিয়ে ভেঙে দিয়ে দিন। আবারো নাড়ুন। এবার ঢেকে দিন। ৭. পাঁচ মিনিট পর ঢাকনা খুলুন। তেল উপরে উঠে এলে চিনি ছড়িয়ে দিন। একবার নেড়ে নামিয়ে নিন। সার্ভিং ডিশে খাসির রেজালা ঢেলে উপরে বাকি বেরেস্তা ছড়িয়ে দিন। পরিবেশন করুন পোলাও কিংবা নান রুটি অথবা পরাটার সঙ্গে।

 






Customer Questions and answers :

Login to ask a question