Afram Gelatin -50g Gelatin (Organic)

Category:
SKU: RARB70187
Seller: Rara bazar

Tk 84
Tk 100
Tk 100
16 TK OFF


আফরাম জেলাটিন (অর্গানিক) প্রাণীদের জয়েন্টগুলোতে পাওয়া কোলাজেন থেকে তৈরি করা হয়। এটি স্বচ্ছ, স্বাদহীন এবং গন্ধহীন৷ এটি ভঙ্গুর এবং ম্লান হলুদ বর্ণের৷ এটি পানির সাথে মিশ্রিত হয়ে পানি শোষণ করে নেয় এবং ফুলে ওঠে৷ এতে বিদ্যমান প্রোটিন অণুগুলো একটি ত্রি-মাত্রিক নেটওয়ার্ক গঠনের মাধ্যমে পানিকে নিশ্চল বা স্থির করে তোলে এর ফলে এটি জেলে পরিনত হয়৷ এই জেলটি ৩৫ ডিগ্রী সেলসিয়াসের উপরে উত্তপ্ত করলে তা তরলে পরিনত হয় যাকে সল বা দ্রাবক বলা হয়৷ দ্রাবকটি ঠান্ডা করা হলে তা শক্ত হয়ে যায় এবং এই প্রক্রিয়াকে জেলেশন বলা হয়৷ জেলাটিনে বিদ্যমান পুষ্টি উপাদানঃ

USDA এর তথ্য অনুসারে প্রতি ১০০ গ্রাম জেলাটিনের মধ্যে রয়েছে- শক্তি – ৬২ কিলোক্যালরি ,সোডিয়াম – ৭৫ মিলিগ্রাম, পটাসিয়াম – ১ মিলিগ্র্রাম, শর্করা – ১৪ গ্রাম, চিনি – ১৩ গ্রাম, আমিষ – ১.২ গ্রাম জেলাটিন যেহেতু তরল জমাট বাঁধতে সাহায্য করে তাই খাদ্য প্রস্তুত করার ক্ষেত্রে বিভিন্ন ভাবে এটি ব্যবহার করা হয়৷ যেমন- বিভিন্ন ধরনের জেলী তৈরি করতে এটি ব্যবহার করা হয়৷ ক্রিম তৈরিতে ব্যবহৃত হয়৷ জেলো এবং ক্যান্ডি তৈরিতে ব্যবহৃত হয়৷ স্যুপের ঘনত্ব বৃদ্ধিতে এটি সাহায্য করে৷ মার্শমেলো তৈরি করতে ব্যবহার করা হয়৷ নানা ধরনের ফল যেমন চেরী ক্রিস্টালাইজ করতে এটি ব্যবহার করা হয়৷ আইসক্রিম তৈরিতে এটি স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করে যা মসৃণতা সুনিশ্চিত করতে সহায়তা করে৷ বিভিন্ন ধরনের ঔষধ এবং ক্যাপসুলের প্রলেপ বা আবরণ তৈরি করতে এটি ব্যবহৃত হয়৷ মানসিক স্বাস্থ্যকে উন্নত করে আর্থ্রাইটিস চিকিৎসা ব্যবহার করা হয় জেলটিনে পাওয়া অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ওজন কমাতে সাহায্য করে।






Customer Questions and answers :

Login to ask a question