আফরাম দারুচিনিঃ Cinnamon: বাংলায় আমরা যেটাকে দারুচিনি নামে চিনি সেটি শুধু একটি মসলা হিসেবে ই ব্যবহার হয়না বরং ওষধি গুণ সমৃদ্ধ এই মসলা ঔষধ হিসেবেও সারা পৃথিবীতে সমধিক পরিচিত । দারুচিনি এক ধরণের গাছের ছাল । এই গাছের ছাল শুকিয়ে রান্না ও ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় । সাধারণত খাবারে যেমন- সেমাই, জর্দা, পোলাও ও বিভিন্ন রকম মিস্টিতে সুগন্ধ আনার জন্য দারুচিনি ব্যবহার করা হয় । কিন্তু সাম্প্রতিক কালে দারুচিনির স্বাস্থ্যগুণ এর কারণে চিকিৎসক থেকে সচেতন মানুষ সবার কাছে দারুচিনি বিশেষ একটি জায়গা করে নিয়েছে ।
দারুচিনির গুড়া সাধারণত ওষধি কাজে বেশি ব্যবহার করা হয় । এছাড়াও দারুচিনির তেল সেই প্রাচীনকাল থেকেই শ্বাসতন্ত্রের রোগ, গাইনোকোলজিক্যাল চিকিৎসায় ও পেটের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে ।
#আফরাম দারুচিনি #দারুচিনি #আফরাম
Login to ask a question