আফরাম তেজপাতা পাউডারঃ তেজপাতা দেখেনি, এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশে। আমাদের দেশে রান্নার ক্ষেত্রে তেজপাতা একটি বহুল প্রচলিত নাম। মসলা হিসেবে এর বহুল ব্যবহার রয়েছে। তেজপাতার ভেষজ গুণ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্য সুরক্ষাতেও এর জুড়ি মেলা ভার। এত গুণের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তেজপাতার কদর রয়েছে। এটি বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনে বেশি উৎপন্ন হয়। বিশেষ করে চীনে তেজপাতা প্রসাধনী সামগ্রী হিসাবে শত শত বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে। তেজপাতায় আছে ভিটামিন ‘ই’ ও ‘সি’, রয়েছে ফলিক অ্যাসিড। এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে।
Customer Questions and answers :
Login to ask a question