সাহিত্য জগতের ব্যতিক্রমী বই 'দ্যকেয়ারিংহাজব্যান্ড এবং 'দ্যকেয়ারিংওয়াইফ'! আপনার পারিবারিক জীবনকে সুখী, সমৃদ্ধ এবং শান্তিময় করতে বইদুটি সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।আজকের এই বিপর্যস্ত সমাজে একজন কেয়ারিং হাজব্যান্ড বা একজন কেয়ারিং ওয়াইফ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার।পুরুষ কী মহিলা সবাই চায় তার জীবনে একজন কেয়ারিং লাইফ পার্টনার জুটুক। তাই একজন দ্বীনি লাইফ পার্টনার হিসেবে নিজেকে এবং স্পাউসকে গড়ে তুলতে অনেকেই বিভিন্নরকম চেষ্টা করে থাকেন।কিন্তু এ যাত্রায় অনেকে ই ক্লান্ত শ্রান্ত, আবার অনেকেই ব্যর্থ।
সমাজে দিনকে দিন স্বামী-স্ত্রীর মাঝে সংসার জীবনের প্রকৃত লক্ষ্য হারিয়ে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা ও বেড়ে যাচ্ছে! ২০২০ সালের একটি জরিপ অনুযায়ী শুধু ঢাকা শহরেই প্রতিদিন গড়ে ৩৯ জনের ডিভোর্স হচ্ছে; বাড়ছে বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রম ও অশ্লীলতা।
এমতাবস্থায় শুধু এই সব সমস্যার সমাধানই নয়, একটি সুখী দাম্পত্য জীবনকে আরও সুন্দরও আরও বৈচিত্র্যময় করে তুলতে ‘দ্যকেয়ারিংহাজব্যান্ড’ এবং ‘দ্যকেয়ারিংওয়াইফ’ বই দুটো খুবইকার্যকরী ভূমিকা পালন করবে।
দ্য কেয়ারিং হাজব্যান্ড (হার্ডকভার)
সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা
ISBN: 9789843494139
লেখকঃ মোঃ মতিউর রহমান
সম্পাদকঃ নাজমুল ইসলাম কাসিমী
বইয়ের ধরন: ব্যক্তিগত জীবনবিধান
সংস্করণ: ১ম প্রকাশ, ২০২১
পৃষ্ঠা: ১৫২
প্রকাশনী: মিফতাহ প্রকাশনী
দেশ: বাংলাদেশ
ভাষা: বাংলা
Note: Product delivery duration may vary due to product availability in stock.
Disclaimer: The actual color of the physical product may slightly vary due to the deviation of lighting sources, photography or your device display settings.
মোঃ মতিউর রহমান ১৯৮৯ সালে রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন ঝাড়গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশবকাল সেখানেই কাটে। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি এ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। শিক্ষা জীবন শেষে ২০১৫ সালের ১ জানুয়ারী জেড. এইচ শিকদার কার্ডিয়াক কেয়ার এ্যান্ড রিসার্চ সেন্টারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এর কিছুদিন পরেই তিনি ইসলামি ব্যাংক হাসপাতালে বায়োকেমিস্ট পদে যোগদান করেন। ২০১৬ সালের মার্চ মাসে তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে বায়োকেমিস্ট ও ল্যাব ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মরত আছেন। 'বিশ্বাসীদের গল্পকথা' তাঁর সম্পাদিত প্রথম বই। 'দ্য কেয়ারিং হাজব্যান্ড' এবং 'দ্য কেয়ারিং ওয়াইফ' তাঁর গবেষণাধর্মী দুটি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। এছাড়াও 'হিজাবী কন্যা' নামক তাঁর একটি উপন্যাস প্রকাশিত হয়েছে ।
Login to ask a question